অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন

সজীব হাসান, বগুড়া: বগুড়া শহরের মালতিনগর এলাকার ভাটকান্দি ব্রিজের কাছে আজ রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে এক ভয়াবহ বিস্ফোরণে একটি বাড়ির তিনটি ঘরের চালা উড়ে গেছে। ধসে পড়েছে ঘরের দেওয়ালও। এর মধ্যে একটি ঘর ধূলিস্মাৎ হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের আরও কয়েকটি ঘরের দরজা-জানালাসহ আসবাবপত্র। এ ঘটনায় তিনজন শিশু আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিজেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণে এই ধ্বংসাত্মক ঘটনাটি ঘটলেও কীভাবে তা হলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ওই তিন জন হলেন আলী হোসেনের মেয়ে তাসমিন বুশরা (১৪) রেজাউল করিমের মেয়ে সুমাইয়া আক্তার (১৫) ও রাশেদুল ইসলামের ছেলে জিম (১৬)। তারা ওই বাড়িতেই বসবাস করে বলে জানা গেছে।
এ ব্যাপারে বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, রাত ৯টা ৭ মিনিটের দিকে তারা খবর পর যে সেখানে গ্যাস সিলিন্ডর বিস্ফোরিত হয়েছে। এ খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখেন যে বাড়িটি বিস্ফোরণের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু আসবাবপত্র ঝলসে গেলেও আগুন লাগেনি। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার খবর পেয়ে তারা সেখানে গেলেও সেখানে সবগুলো সিলিন্ডার অক্ষত দেখা গেছে বলে তিনি জানান। এ অবস্থায় ওই বাড়ির মালিক রেজাউল করিম তার কাছে স্বীকার করেন যে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা মাঝে মাঝে পটকা বানিয়ে থাকেন। এ জন্য মজুদ থাকা বারুদ বা অন্যান্য বিস্ফোরক প্রচন্ড গরমে বিস্ফোরিত হতে পারে। সিনিয়র স্টেশন অফিসার বলেন প্রায় পৌনে এক কিলোমিটার দূরে তাদের ফায়ার স্টেশন। ওই বিস্ফোরণের শব্দ এতোটাই তীব্র ছিল যে তারা ওইখান থেকে এর শব্দ শুনতে পেরেছেন। প্রথমে এই শব্দটা কিসের তা তখন বোঝা যায়নি।ওই বাড়ি থেকে প্রায় ২শ’ গজ দূরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর বাসভবন। তিনি বলেন বিস্ফোরণটা এতই তীব্র ছিল যে তার এর টুকরোর আঘাতে তার বাড়ির চারতলার জানালার কাঁচ ভেঙে গেছে। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারাও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন

আপডেট টাইম : ০৩:৫১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪