অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়ায় সীমিত পরিসরে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু

(বগুড়া) প্রতিনিধি: আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ট্রাফিক পুলিশকে শিক্ষার্থীদের সাথে যানজট নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। পুলিশের পোশাক পড়ে ৫ জন সার্জেন্ট ও সাদা পোশাকে টিআইসহ আরও ৭ জন ট্রাফিক পুলিশ কাজ করেন। এ সময় শিক্ষার্থী ও জনতা হাততালি দিয়ে ট্রাফিক পুলিশকে উৎসাহিত করে। এ ব্যাপারে সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই- প্রশাসন) মো: মাহবুবুর রশিদ বলেন ট্রাফিক পুলিশ আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী সীমিত পরিসরে সাতমাথায় যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে। তিনি বলেন, আজ সোমবার থেকে পুরোদমে ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করবে। এদিকে, সেনাবাহিনীর সহায়তায় বগুড়া সদরসহ ১২টি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) বগুড়া সদর থানায় কয়েকটি জিডি করেন ভুক্তভোগীরা। উল্লেখ্য, পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ডিবি কার্যালয়ের একটি কক্ষে বগুড়া সদর থানার কার্যক্রম চলছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানায় কার্যক্রম বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা হিসাবে আপাতত: ডিবি কার্যালয়ে সদর থানার কার্যক্রম শুরু করা হয়েছে। সদর থানার ভবনের সংস্কার কাজ শেষ করা হলে সেখানে থানার কার্যক্রম আবার চলবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়ায় সীমিত পরিসরে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪