অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নওগাঁয় নিজেদের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় আবারো নিজেদের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা।সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমে এসেছে জেলার সাধারণ মানুষের মাঝে।এদিকে, কাজে ফেরায় সাধারণ শিক্ষার্থী ও বিএনপিসহ সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের। সেসময় তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থী ও বিএনপির নেতারা। ট্রাফিকের দায়িত্ব পালন করা সুমাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, পুলিশের অবর্তমানে আমরা রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। এসময় আমাদের এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন। তেমনই কিন্তু শুনতে হয়েছে নানা জনের নানা বাঁকা কথাও। অনেকে আবার খারাপ আচরণও করছেন। কিন্তু আমরা এসব কথায় কান না দিয়ে দেশকে ভালোবেসে যতটুকু সম্ভব এই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এখন যেহেতু পুলিশ কাজে যোগ দিয়েছে। সেজন্য আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমরা চাই, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সবাই মিলে নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, মাঠ পর্যায়ে মানুষের সর্বোচ্চ নিরাপত্তার স্থান হচ্ছে পুলিশ। আমরা চাই, পুলিশ সেই আগের জায়গায় ফিরে আসুক। এজন্য আজকে আমরা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিলাম। পুলিশ আগের মত মানুষের নিরাপত্তায় কাজ করবে এবং মানুষের সঙ্গে মিলেমিশে তারা প্রমাণ করবে পুলিশ মানুষের বন্ধু। নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, কয়েকদিন আগে থেকেই থানার কার্যক্রম শুরু হয়। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে যৌথ টহল চলমান ছিল। তবে জেলায় কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। আজ থেকে পুরোদমে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যরা কাজ করে যাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নওগাঁয় নিজেদের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা

আপডেট টাইম : ০৪:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪