পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

মংলায় ডুবো চরে আটকে পড়া বিদেশি জাহাজ উদ্ধার

বাংলার খবর২৪.কম mongla-cargo_55615: মংলা বন্দরের প্রবেশ মুখে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকার ডুবো চরে আটকে যাওয়া সারবাহী বিদেশি জাহাজটিকে তিনদিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার পণ্য খালাস করে জাহাজটিকে উদ্ধার করা হয়।

গত বুধবার সকালে কোরিয়ান পতাকাবাহী বিদেশি জাহাজটি ডুবো চরে আটকা পড়েছিল। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বিসিআইসি’র আমদানি করা ১৯ হাজার ২শ’ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কোরিয়ান পতাকাবাহী বিদেশি জাহাজ এম.ভি ওশান স্টার মংলা বন্দরে আসার পথিমধ্যে বুধবার বেলা ১১ টার দিকে বন্দরের প্রবেশমুখে ফেয়ারওয়ের ১২ নম্বর বয়া সংলগ্ন এলাকায় ডুবে চরে আটকে যায়।

জাহাজটির স্থানীয় এজেন্ট ট্রাস্ট শিপিং এর প্রতিনিধি ফেরদৌস কবির জানান, শনিবার সকালে প্রাথমিকভাবে লাইটারেজ করে প্রায় দেড় সহস্রাধিক মেট্রিক টন সার খালাসের পর জাহাজটিকে হাল্কা করে ডুবোচর থেকে মুক্ত করা হয়। পরে এটিকে বন্দর চ্যানেলের হারবাড়িয়া ৬ নম্বরে নোঙ্গর করে রাখা হয়। বিকেলে জাহাজটি থেকে পুরোদমে পণ্য খালাস কাজ শুরু করা হয়।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর একই এলাকায় এম.ভি তুপিমিডেন নামক অপর একটি বিদেশি জাহাজ ডুবোচরে আটকে গিয়েছিল। পরে লাইটারেজ করে কিছু সার খালাস মাধ্যমে জাহাজটিকে হালকা করে ডুবোচর থেকে মুক্ত করা হয়

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

মংলায় ডুবো চরে আটকে পড়া বিদেশি জাহাজ উদ্ধার

আপডেট টাইম : ০১:৩১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪