
বাংলার খবর২৪.কম
: নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দরখাতা গ্রামে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সবুর হোসেন (৫০) নামের এক কাঠুরে মারা গেছে।
রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সবুর সুন্দরখাতা গ্রামের মৃত চান্দু মামুদের পুত্র।
এলাকাবাসী জানায়; গত শুক্রবার সকালে ওই কাঠুরে গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলামের বাড়িতে গাছ কাটছিল। এ সময় গাছটি পল্লী বিদ্যুতের তারে গিয়ে পড়ে। এতে গাছটি বিদ্যুায়িত হয়ে পড়লে কাঠুরে সবুর হোসেন গুরুতর আহত হন।
তাকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।
বাংলার খবর ডেস্ক : 

















