পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

একরাম হত্যা আসামিদের আদালতে হাজির : ১২ নভেম্বর শুনানি

বাংলার খবর২৪.কমindex_55721 : ফেনীর বহুল আলোচিত একরাম চেয়ারম্যান হত্যা মামলার ২৯ আসামিকে আদালতে হাজির করা হলেও মামলার মূল নথি উচ্চ আদালতে থাকায় আগামী ১২ নভেম্বর শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠিছেন আদালত।

রোববার সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলমীর মুহাম্মদ ফারুকীর আদালত শুনানির এই দিন ধার্য করেন।

উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গত ২০ মে সকাল ১১টায় শহরের একাডেমির বিলাসী সিনেমা হলের সামনে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। এঘটনায় র‌্যাব ফেনী ক্যাম্প মূল হত্যাকারী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড়মনির ছেলে আবিদসহ প্রথমে আট আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে। আটকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ ও র‌্যাব সদস্যরা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি জেলা তাঁতী দলের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারসহ ৩০ জন আসামিকে গ্রেফতার করে।

গত ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ৫৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার নথি উচ্চ আদালতে থাকায় এখনো চার্জশিটের শুনানি শেষ হয়নি। রোববার আটক ৩০ আসামির মধ্যে মাহাতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকায় চিকিৎসাধীন থাকায় অপর ২৯ জন আসামিকে হাজির করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

একরাম হত্যা আসামিদের আদালতে হাজির : ১২ নভেম্বর শুনানি

আপডেট টাইম : ০২:২১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪