পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মোমেনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে শহরের দয়ালমোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সোনালিয়া গ্রামের সমসের আলীর স্ত্রী। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতের পরিবার সূত্রে জানা যায় আজ ভোরে বাড়ি থেকে একটি অটোরিকশায় করে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মোমেনা খাতুন। পথেমধ্যে দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোমেনা খাতুন নিহত হন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

আপডেট টাইম : ০৬:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪