অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়ার বাঁশপুকুরে মোঃ ওয়াহেদ আলী সাবেক সেক্রেটারি ও সাবেক মেম্বার (বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ) এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ডিসেম্বর ২০, ২০২৪ ইং শুক্রবার ২নং বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ও ০১ নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ ওয়াহেদ আলীর সভাপতিত্বে  বাঁশপুকুরিয়াতে দুস্থ ও গরিবদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব মোঃ গিয়াস উদ্দিন।

প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ তিনি বলেন “মুক্ত বাতাসে মুক্ত আকাশে ১৬ বছর আমরা কথা বলতে পারি নাই ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কথা বলতে দেয়নি, আমরা আগামীতে এই বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কথা তারেক রহমান সাহেব বলেছেন। ৩১ দফার মধ্যে গোটা বাংলাদেশের জনসাধারণের উন্নতি হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব খাল কেটেছে, আগে এমনি ধান হতো পাঁচ সাত মন জিয়াউর রহমানই এদেশে ইরি ধান এনেছে, সেছ মেশিন, পাওয়ার টিলার, হাঁস মুরগির খামার ও আরো অন্যান্য অনেক কিছু তার অবদান। শেখ মুজিবর নানান স্বপ্ন দেখাইছে, শেখ হাসিনা ১০ টাকা কেজি চাল দেবো,  ঘরে ঘরে চাকরি দেবো বলে মানুষের মুখে লাথি মেরেছে। লুটপাট জুলুম নির্যাতন এগুলো কিন্তু করেছে। আমরা আগামী দিন একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। ৫২ বছরে মানুষের অর্থনৈতিক মুক্তি হয়নি অতএব আগামী দিনে মানুষের অর্থনৈতিক মুক্তি হবে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক মেম্বার মোঃ ওয়াহেদ আলী তার বক্তব্যে বলেন ” দেশ স্বাধীন হলেও পুরোপুরি স্বাধীন হয়নি। আমাদের বিএনপি’র সকলকে সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে হবে গ্রুপিং রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপিকে দালাল মুক্ত করতে হবে তা না হলে দলের মধ্যে বিশৃঙ্খলা হবে। আমরা সকলে এক হয়ে গ্রুপিং বাদ দিয়ে বিএনপি’র ১ ছাতা তলে থাকবো ও সরকার গঠন করবো। আমি সামনে বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সেবা করতে চাই সেই সুযোগ আমাকে দিবেন আপনারা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ০১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ লোকমান উদ্দিন, মোঃ ইউনুছ আলী-দোমাদী, মোঃ নাদিম মোস্তফা-সভাপতি(দোমাদী আদর্শ কৃষি ক্লাব) ও বৈষম্য বিরোধী ছাত্রন্দোলনের সমন্বয়ক, সাবেক ছাত্র নেতা মোঃ সুজন, মোঃ আঃ সালাম, মোঃ আবু কালাম, মোঃ হাবিবুল বাশার- ছাত্রদলের সাবেক ওয়ার্ড সেক্রেটারি ও দোমাদী আদর্শ কৃষি ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক, মোঃ তাহাজ উদ্দিন, মোঃ মাসুদ রানা, মোঃ আজিজুল হক আরেজ পির, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদল সোহানুর রহমান সোহান, নাসিম নাহিদ, মোঃ মাঞ্জুর, মোঃ তৈয়ব, মাজদুল, তারেক, মোঃ ইয়াছিন আলী, মোঃ নজরুল সালাম, আকরাম, আবুল কালাম আজাদ, ইয়াসিন,খাইরুল,জিন্নাত, এবাদুল ,ইন্তাজ, শাহীন, হান্নান, ছায়েদ, আনিসুর, বাবু, শামীম, শরিফ, নাজমুল, সোহানুর, , নাহিদ, মিঠুন, উজ্জ্বল, ইমন, রাজন, মালেক গাজী, ইউসুফ গাজী, কামরুল, কাশেম ও বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ।

সভাপতির বক্তব্যের শেষে শীতবস্ত্র (কম্বল) বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪