অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম ।

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২২ সালের ১৫ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন হয় । মাহবুবুল আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক এবং তারিকুজ্জামান টিটুকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

২০২৩ সালের ৮ জানুয়ারি সদস্য সচিব তারিকুজ্জামান টিটু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হলে ১৯ মাস পরও ১৭ এপ্রিল রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের তদন্ত করেছে কেন্দ্রীয় কমিটি। আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় ১০ মাস পরই কেন্দ্রীয় বিএনপি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ ওঠে। জেলা কমিটি না থাকার কারণে এমনটি হচ্ছে বলে মনে করছেন সাধারণ কর্মীরা। অভিভাবক শূন্য থাকার কারণে দলে নেই শৃঙ্খলা, কর্মীরা যে যার মত দলীয় কাজকর্ম চালাচ্ছেন।

বিএনপির নেতারা আগামী কমিটিতে তরুণ, সাবেক ছাত্রনেতা এবং কর্মিবান্ধব ব্যক্তিদের নিয়ে বরগুনা জেলা বিএনপির কমিটি গঠনের প্রত্যাশা করছেন।

বিএনপির নেতারা বলছেন, বিএনপির মত একটি জনপ্রিয় দলের জেলা পর্যায়ে কমিটি না থাকায় দলের সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়ছে। এ সুযোগ নিচ্ছে অন্য দলগুলো। সরকার পতনের পরে দলীয় নেতা-কর্মীদের বিতর্কিত কার্যক্রমের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলা কমিটি না থাকায় তৃণমূল নেতা-কর্মীরা হতাশ। জেলা বিএনপি নেতৃত্ব শূন্য অবস্থায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে ধুম্রজাল সৃষ্টি হচ্ছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী দুজন। তারা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, অপরজন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীও দুজন। তারা হলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান মাহফুজ ও সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, জেলা কমিটি না থাকায় আমাদের দলীয় কার্যক্রম করতে সমস্যা হচ্ছে। মাথার উপর বটগাছ না থাকলে, মাথা লুকানোর মত ছায়া খুজে পাওয়া যায় না। তাই গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে জেলা কমিটি দেওয়া দরকার।

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বলেন, জেলা কমিটি না থাকায় দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা উপজেলার ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি গঠন করতে পারছি না।

Tag :

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম ।

আপডেট টাইম : ০৬:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫