অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ফুলবাড়ীতে ভারতীয় বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে সাধারন কৃষকদের পিটিয়ে গেল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশী সাধারন কৃষকদের মারধর করে গেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১২.৩০ ঘটিকার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্তের পিলার নং ৯৩০ এর ৮ এস হতে অনুমান ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃঞ্চনন্দ গ্রামে ভারতীয় বিএসএফ ক্যাম্পের বেশ কয়েকজন সদস্য প্রবেশ করে। এ সময় বাংলাদেশীরা তাদেরকে বাংলাদেশে আসার কারন জিজ্ঞাসা করলে তাদের সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ভারতীয় বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে এলাকার সাধারন কৃষকদের মারধর করে এবং বন্দুক তাক করে। পরে গ্রামবাসীরা জুম্মার নামাজ শেষে জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে গোড়কমন্ডল বিওপির বিজিবি সদস্যগন সেখানে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে বাড়ীতে পাঠিয়ে দেয়।

বিএসএফ’র মারধরের ঘটনায় ০৫ বাংলাদেশি সাধারন কৃষক আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে আহতরা হলেন, শামসুল, জাবেদ আলী, তাজুল ইসলাম, কাশেম আলী ও রিপন আহতরা সবাই সীমান্তবর্তী কৃঞ্চনন্দ বকসী গ্রামের সাধারন কৃষক।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোঃ শাকিল আলম জানান, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ফুলবাড়ীতে ভারতীয় বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে সাধারন কৃষকদের পিটিয়ে গেল

আপডেট টাইম : ০১:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫