পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রেমিকের হাত ধরে পালিয়ে কারাগারে লোপা

বাংলার খবর২৪.কমindex_55835 : লক্ষ্মীপুরের রায়পুরে পিতার দায়ের করা অপহরণ মামলায় আদালতে আত্মসমর্পণের পর অপহৃত কলেজ ছাত্রী মেধা সাহা লোপাকে (১৯) কারাগারে পাঠিয়েছেন আদালত।

নিখোঁজের ৯ দিন পর সোমবার লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত হলে আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

কলেজ ছাত্রী মেধা সাহা লোপা আদালতকে বলেন, ‘কেউ আমাকে অপহরণ করেনি। আমি প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছি।’

পুলিশ জানায়, মেধা সাহা লোপার বাবা রায়পুর শহরের ব্যবসায়ী লিটন সাহা বাদী হয়ে দোলন কুট্টিসহ ৬ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ জীবন কুট্টি নামের একজনকে গ্রেফতার করে।

উল্লেখ্য ১৯ অক্টোবর দুপুরে রায়পুর সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে লোপাকে অপহরণ করে অভিযুক্তরা অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এদিকে কলেজ ছাত্রী লোপা আদালতের বারান্দায় সাংবাদিকদের বলেন, ‘আমি স্ব-ইচ্ছায় ঘর ছেড়েছি। প্রেমিক দোলনের সঙ্গে আমার বিয়ে হয়েছে। কেউ আমাকে অপহরণ করেনি। আমার বাবা মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীর পরিবার ও আমাকে হয়রানি করছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই ফোরকান বলেন, লোপা আদালতে হাজির হয়েছে বলে জানতে পেরেছি। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রেমিকের হাত ধরে পালিয়ে কারাগারে লোপা

আপডেট টাইম : ০৭:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪