পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পোশাকসহ আটক ১

বাংলার খবর২৪.কম20141027_160030_55838 : রাঙ্গামাটি শহর থেকে সেনাবাহিনীর তৈরিকৃত নতুন পোশাক ও থান কাপড়সহ আব্দুল খালেক (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। তিনি সেই শহরের রিজার্ভ বাজারের আল-মোবা হোটেল সংলগ্ন সৈনিক স্টোরের মালিক।

সোমবার বেলা ৩ টার সময় আটক করেছে গোয়েন্দা সংস্থার লোকজন। খালেক শহরের রিজার্ভ বাজারের স্থায়ী বাসিন্দা।

তিনি দীর্ঘদিন শহরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সংস্থার ব্যবহার্য পুরাতন ও নতুন পণ্য সামগ্রীর ব্যবসা করে আসছে।

গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী সূত্র জানায়, চট্টগ্রামের একটি আস্তানা থেকে সেনাবাহিনীর নিজস্ব পোশাকের একটি চালান রাঙ্গামাটিতে পাহাড়িকা পরিবহনে আনা হচ্ছে। এমন সংবাদ পায় রাঙ্গামাটি শহরে কর্মরত নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সূত্র। পরে গোয়েন্দা সংস্থার সদস্যরা শহরের রিজার্ভ বাজারস্থ নতুন বাস স্টেশন এলাকায় এসে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা পরিবহন থেকে আব্দুল খালেককে দু’টি বস্তাসহ আটক করে। পরে বস্তা খুলে দেখা যায় সেনাবাহিনীর ১৩ পিছ নতুন ও পুরাতন ৩ পিচ পোশাক ও ৩০ হাত নতুন থান কাপড় পাওয়া যায়।

এদিকে উদ্ধারকৃত কাপড়সহ আটক খালেককে কোতয়ালী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার এক উর্ধ্বতন কর্মকর্তা।

কোতয়ালী থানার এসআই আনোয়ার হোসেন জানান, আমাদের জব্দ তালিকা অনুসারে উদ্ধারকৃত কাপড়গুলোসহ আটক খালেককে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পোশাকসহ আটক ১

আপডেট টাইম : ০২:২০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪