অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ

পাবনার ঈশ্বরদীতে সিএনজচালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটা বাসের নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

বাসটির ফিটনেস এবং ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর। ওই বাসের মালিককে রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন দিনের মধ্যে বিআরটিএ পাবনা কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে নিবন্ধন বাতিলসহ মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছে বিআরটিএ।

বৃহস্পতিবার রাতে বিআরটিএর পাবনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আলতাব হোসেনের পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়েছে। পাবনা-ব-১১-০১৫৯ নম্বর বাসটি নিবন্ধন হয়েছে নিটল মোটরসের নামে। ভলকা পরিবহনের ব্যানারে বাসটি চলাচল করত। চিঠিতে বলা হয়েছে, ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় পড়ে বাসটি। এতে ওই অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।

ওই ঘটনার পর সন্ধ্যা ৭টায় পাবনা সার্কেলের মোটরযান পরিদর্শক এস এম ফরিদুল রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই বাসের ফিটনেসের মেয়াদ ২০২৪ সালের ২১ ডিসেম্বর এবং ট্যাক্স টোকেনের মেয়াদ ওই বছরের ২২ ডিসেম্বর উত্তীর্ণ হয়েছে।

“এ অবস্থায় ২০২২ সালের সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী পাবনা-ব-১১-০১৫৯ নম্বর বাসের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হলো। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে উপজেলার বহরপুরে মুল্লিকা অ্যাগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, “যাত্রীবাহী একটি বাস ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে ঈশ্বরদীর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ

আপডেট টাইম : ০৮:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫