অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

বাজেট ঘোষনা : বেনাপোল কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা

মনির হোসেন, বেনাপোল।
জাতীয় সংসদে বাজেট ঘোষনার কারনে রবিবার (১ জুন) রাত ১১ টা ৫৯ মিনিট থেকে সোমবার (২ জুন) বিকাল ৫টা পর্যন্ত বেনাপোলে কাস্টম হাউজে ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ রাখতে বলা হয়েছে। এর ফলে সোমবার সকাল থেকে সারাদিন বেনাপোল কাস্টমস হাউজে কোন বিল অব এন্ট্রি দাখিল হবে না। কেউ দাখিল করতে চাইলে সাময়িক শুল্কায়নের (অঙ্গীকারনামা) দিয়ে দাখিল করতে পারবে। পাশাপাশি নতুন মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ থাকায় আগের আইজিএম করা পণ্য আসবে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। তবে বাজেটের আগের দাখিলকৃত বিল অব এন্ট্রির সকল কার্যক্রম ও মালামাল খালাস করা যাবে।

বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন, আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হবে। তা ঐ দিন হতেই কার্যকর হবে। এতে অর্থ বছরের অন্যান্য সময় তেমন কোন সমস্যা না হলেও বাজেট ঘোষনার সময় শুল্ককর হ্রাস/বৃদ্ধির কারণে বিভিন্ন ধননের জটিলতার আশংকা থাকে। এ জটিলতা রোধকল্পে ‘পূর্ব সর্তকতা মূলক’ ব্যবস্থা গ্রহন ও ‘বাজেট ঘোষনা পরবর্তী করনীয়’ আলোচনার জন্য রবিবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত কাস্টম হাউজে ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট এন্টি বন্ধ রাখা হয়েছে এবং এ সময়ে কোন ধরনের বিল অব এন্ট্রি বাতিল বা কোন ধরণের পরিবর্তন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। যে সকল পণ্য চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তুু বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি সে সকল পণ্য চালান সনাক্ত করতে হবে। প্রয়োজনে কোন পণ্য চালান শুল্কায়নের পূর্বে দাখিলকৃত আইজিএম এর সাথে ক্রস চেক করতে হবে। শুল্কহার পরিবর্তন (যদি থাকে) এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম আপডেট না হওয়া পর্যন্ত বাজেট দলিলাদির মুদ্রিত কপি রেখে শুল্কহার সম্পর্কে নিশ্চিত হয়ে সহকারী কমিশনারের নিম্নে নয় এমন কর্মকর্তা পর্যায়ে শুল্কায়ন করতে হবে। প্রয়োজনে আইনানুযায়ী সুরক্ষা হয় সাময়িক শুল্কায়ন করতে হবে।

বেনাপোল কাষ্টম ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, বেনাপোল কাস্টম হাউজ থেকে এক পত্রে এসব জানানো হয়েছে। বিষয়টি আমাদের সদস্যদের অবহিত করা হয়েছে। আগামী মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

বাজেট ঘোষনা : বেনাপোল কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা

আপডেট টাইম : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫