পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এসএসসি পরীক্ষার মধ্যে বিরতি রেখেই সম্ভাব্য সূচি

বাংলার খবর২৪.কম : 1414506260এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২ ফেব্রুয়ারি। শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানিয়েছিলেন। তবে এবারো দুই পরীক্ষার মধ্যে বন্ধ রাখতে চায় সরকার।

বিরতি ছাড়া পাবলিক পরীক্ষা নেওয়ার কথা জানার পরই দেশের বিভিন্ন স্থানে এর বিরোধিতা করে বিক্ষোভ হয়।

পরীক্ষার সম্ভাব্য সময়সূচি মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রথমবারের মতো সময়সূচি চূড়ান্ত করতে মতামতও নেওয়া হচ্ছে। সম্ভাব্য সময়সূচির উপর আগামী ১ নভেম্বর পর্যন্ত মতামত দেওয়া যাবে। এই ঠিকানায় মতামত জানাতে হবে।

সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের আলিমের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রস্তাবিত সময়সূচিতে এসএসসিতে আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

অন্যান্য বছরের মতো এবারো সকালের পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকেলের পরীক্ষা বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

গত ২ জুন এইচএসসিতে প্রশ্ন ফাঁসের তদন্ত প্রতিবেদনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগের মতো আর পরীক্ষা হবে না। দেড় মাস ধরে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হবে। আগামীতে সরকারি বন্ধ ছাড়া পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন, ‘আমি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এখনই প্রস্তুতি নিতে বলবো। আশা করি তারা বিষয়টি বিবেচনা করবেন ও হঠাৎ করে কোনো বক্তব্য দেবেন না।’

কিন্ত এরপর শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের বিরোধিতা করে দেশব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এসএসসি পরীক্ষার মধ্যে বিরতি রেখেই সম্ভাব্য সূচি

আপডেট টাইম : ০৩:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪