পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক চোরাকারবারি আহত হয়েছে। আহত রনি মিয়া রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার গোতামারী সীমান্তের ৯০২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ এর গুলিতে আহত রনি মিয়া ওই এলাকার হারুন অর রশীদের ছেলে।

জানা গেছে, সোমবার ভোরে ৪-৫ জন চোরাকারবারি গরু পারাপারের উদ্দেশ্যে দইখাওয়া সীমান্তের ৯০২নং পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় উত্তর গোতামারী এলাকায় অনুপ্রবেশ করলে ভারতীয় ৭৮ বিএসএফ এর শিষরাম ক্যাম্পের একটি টহল দল গরু চোরাকারবারীদের উদ্দেশ্য করে গুলি করে। এতে বাংলাদেশী নাগরিক চোরাকারবারি রনি মিয়া আহত হয়। এ সময় রনি মিয়ার সঙ্গীরা তাকে উদ্ধার করে ভোর রাতেই চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। বর্তমানে তিনি গোপনে চিকিৎসাধীন আছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী ইমাম জানান, বিষয়টি জানার পরপরই রনি নামে ওই ব্যক্তির বাড়িতে বিজিবির একটি দল পাঠানো হয়েছিল। তবে তার পরিবার বিষয়টি অস্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, তিনি রাবার বুলেটের আঘাতে আহত হয়ে থাকতে পারেন। এ ব্যাপারে বিএসএফের কাছে জানতে চাওয়া হলে তারাও কোনো তথ্য স্বীকার করেনি।

তিনি আরও জানান, পরিবারের দাবি অনুযায়ী রনি বর্তমানে কাজের প্রয়োজনে রংপুরে অবস্থান করছেন। মূলত আইনি জটিলতা বা মামলার ভয়ে সীমান্ত এলাকায় পরিবারগুলো প্রায়ই এ ধরনের তথ্য গোপন করে থাকে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে বিজিবির পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আপডেট টাইম : ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫