পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নাটোরে জুয়েলার্সে ডাকাতি

বাংলার খবর২৪.কম :index_55985নাটোর শহরের লালবাজার এলাকার স্বর্ণকারপট্টিতে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে কারুকাঞ্চন জুয়েলার্স নামের একটি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের লালবাজার এলাকার এই ঘটনায় আহত হয় তিন জন।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও পুলিশ সুপার বাসুদেব বনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

কারুকাঞ্চন জুয়েলার্সের পরিচালক তপন কর্মকার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একদল সশস্ত্র ডাকাত একটি মাইক্রোবাস যোগে লালবাজার এলাকায় এসে ককটেল বিস্ফোরণ করে ও গুলি চালায় এবং এলাকায় আতংকের সৃষ্টি করে দোকানে প্রবেশ করে। পরে তারা দোকানের কর্মচারী ও পরিচালককে মারধর করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়।

এসময় আহত হয় দোকানের কর্মচারী অশোক মৈত্র (৪৫), প্রদীপ কুমার (৫০) ও পথচারী সাখাওয়াত হোসেন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও গুরুতর আহত অশোক মৈত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কি পরিমাণ স্বর্ণ লুট হয়েছে তা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শহরের বাহিরে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নাটোরে জুয়েলার্সে ডাকাতি

আপডেট টাইম : ০৩:৩৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪