পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

রাষ্ট্রীয় শোকের দিনে ফুল হাতে শিক্ষকরা, নিয়ম ভঙ্গের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকার। সারাদেশে এ শোকাবহ অবস্থা চলাকালীন সময়ে উপজেলা শিক্ষাকর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক।

মঙলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি ১৫ ডিসেম্বর পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক হন। এতে ওই ইউনিয়ন পরিচালনায় গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক অই ইউনিয়ন প্রশাসক হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। মঙলবার (৩১ ডিসেম্বর) আব্দুল হামিদ সরকার ওই ইউনিয়নে শোকাবহ অবস্থা দেখতে যান। এ সময় ছাটপানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহেল কাফি ও দহগ্রাম কদু আমতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক আফিউল প্রধানের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধি দল ফুলের তোরা নিয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদে যায় শিক্ষাকর্মকর্তা ও প্রশাসককে শুভেচ্ছা জানাতে। ঘোষিত রাষ্ট্রীয় শোক অবস্থা চলাকালীন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনা ওই ইউনিয়নের বিএনপি’র নেতাকর্মীরা জানতে পেরে ইউনিয়ন পরিষদের মাঠে যান তারা। এই সময় চরম ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশে তিন দিন শোক পালনের ঘোষণা দেয় সরকার। শোকাবহ অবস্থা চলার সময়ে শিক্ষকেরা ফুলের তোড়া নিয়ে ইউনিয়নে পরিষদের প্রশাসককে শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ জানালে ওই কর্মকর্তা ফুল নেননি।
দহগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, নেতাকর্মীদের বাঁধার মুখে ফুল গ্রহণ করেননি দহগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ।
দহগ্রাম কদু আমতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিউল প্রধান বলেন, আমরা কোনো ফুল নিয়ে যাইনি। এমনিতেই দেখা করতে গিয়েছি। ফুল পাশে ছিল, ওটা আমরা জানিনা।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার বলেন, আমার অজান্তেই তাঁরা (শিক্ষকেরা) ফুল নিয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চলে আসে কিন্তু আমি ফুল গ্রহণ করিনি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

রাষ্ট্রীয় শোকের দিনে ফুল হাতে শিক্ষকরা, নিয়ম ভঙ্গের অভিযোগ

আপডেট টাইম : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫