অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী

সাফায়েত, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫০০ জন ভর্তি-ইচ্ছুক।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আফসার উদ্দিন আহমেদ, তাঁর রোল নম্বর ১০১২৯৫। দ্বিতীয় স্থান অর্জন করেছেন এস এম আফিফ ইকবাল (রোল নম্বর ১০৭৭৯৯)। তৃতীয় স্থান অর্জন করেছেন মোঃ নাফিস সাদিক (রোল নম্বর ১০০১১২)।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, ঢাকা সিটি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কমিটির তথ্য অনুযায়ী, পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৩.০৭ শতাংশ।

এবছর বুটেক্স ১১টি বিভাগে ৬৩০টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে। এছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে ৪০টি এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী

আপডেট টাইম : ১০:২৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬