পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি

রংপুরে শীতার্ত দুস্থদের পাশে সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা

হাড় কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রংপুরে শীতার্ত দুস্থদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করেছে ৬৬ পদাতিক ডিভিশন।
রবিবার বিকেলে রংপুর নগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ও শীতার্ত ১ হাজার ৫৫ জন মানুষের হাতে কম্বল তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, উত্তম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শারীরিকভাবে অক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে তীব্র শীতে অতিরিক্ত কষ্টে থাকা মানুষগুলোর মাঝে স্বস্তি ফিরে আসে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, কনকনে শীতে এই সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ পবিত্র ঈদুল ফিতর

রংপুরে শীতার্ত দুস্থদের পাশে সেনাবাহিনী

আপডেট টাইম : ০১:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬