পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহী ডিবি এএসআইয়ের কাণ্ড!

বাংলার খবর২৪.কম 20140714100657_55995: রাজশাহী নগরীতে এক হেরোইন ব্যবসায়ীকে আটকে রেখে ৩০ হাজার টাকা আদায় করেছেন নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার এক এএসআই। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে নগরজুড়ে তোলপাড় শুরু হয়।

গত সোমবার রাতে টাকা নিয়ে হেরোইন ব্যবসায়ীকে ছেড়ে দেন ওই পুলিশ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে নগরীতে ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম। রাত ৮টায় নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালান তিনি। এসময় ওই এলাকা থেকে গোদাগাড়ীর মহিশালবাড়ি এলাকার চিহ্নিত হেরোইন ব্যবসায়ী রবিকে আটক করে নিয়ে যান তার নিজস্ব গোপন আস্তানায়। পরে ৩০ হাজার টাকা আদায় করে মধ্যরাতে ১১টার দিকে ওই হেরোইন ব্যবসায়ীকে ছেড়ে দেন সাইফুল। ওই অভিযানে নগর ডিবির কনস্টেবল শাহ আলম ও ফারুক অংশ নেন।

নগর ডিবির একাধিক সূত্র জানায়, এএসআই সাইফুল ইসলাম ডিবির অলিখিত ক্যাশিয়ার। নিয়মিত তিনি নগরীর জুয়ার বোর্ড ও মাদকের আস্তানা থেকে চাঁদা তোলেন। তার এ কর্মকাণ্ডে ডিবির শীর্ষ কয়েক কর্মকতার যোগসাজশ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করেও এএসআই সাইফুল ইসলামের মুঠোফোনে পাওয়া যায়নি। তবে নগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি তার জানা নেই বলে জানান।

তিনি বলেন, সোমবার তিনি বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতিম্যাচ নিয়ে স্টেডিয়াম এলাকায় দায়িত্বপালন করেছেন। এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা খতিয়ে দেখবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহী ডিবি এএসআইয়ের কাণ্ড!

আপডেট টাইম : ০৩:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪