পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

শীতার্ত মানুষের পাশে দহগ্রামে বিজিবি, পেল শীতবস্ত্র ও চিকিৎসাসেবা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এলাকার জনসাধারণের মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তীব্র শীতের প্রকোপে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ৫১ বিজিবি।

রোববার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

বিজিবি জানায়, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দহগ্রামের আঙ্গরপোতা বিওপির সীমান্তবর্তী এলাকার প্রায় ৫ শতাধিক শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একইদিন একই বিদ্যালয়ের মাঠে প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের ও বিশেষ অতিথি হিসেবে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান এবং রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর

শীতার্ত মানুষের পাশে দহগ্রামে বিজিবি, পেল শীতবস্ত্র ও চিকিৎসাসেবা

আপডেট টাইম : ১১:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬