পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Logo আমি বেঁচে থাকতে রূপগঞ্জের মানুষকে উচ্ছেদ করার কোনো অপচেষ্টা সফল হতে দেব না।’: দিপু ভূইয়া

বাউফলে ১০ দলীয় নির্বাচনী সমাবেশ স্থল পরিণত হয় বিশাল জনসমুদ্রে

মিজানুর রহমান (বাউফল)
প্রতিনিধি

​ পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। আজ ২৪ জানুয়ারী দুপুর ২টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেন, আমরা এ দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই। তবে এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই।

​প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক ক্যাপ্টেনখ্যাত হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাউফলবাসী সৌভাগ্যবান যে তারা ড. শফিকুল ইসলাম মাসুদের মতো একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছেন। দেশ গড়ার লড়াইয়ে আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের জায়গা হবে না।
বাউফলের ১০দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন আমি এমপি হতে চাই না আমি বাউফল বাশির সেবক হতে চাই আমি নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি কোন গাড়ি গ্রহণ করব না সরকারি অনুদান বাউফলবাসির কল্যাণে বিলিয়ে দেব। দখলদারিত্ব উচ্ছেদ করব জমি যার প্রকৃত মালিকানায় তার। ৬০ দিনের ভিতর বাউফল থেকে মাদক এবং ৯০ দিনের ভিতর সকল প্রকার দুর্নীতির কবর রচনা করব। সকল শ্রেণী পেশার আলেম-ওলামাদের মর্যাদা সমুন্নত রাখবো।
একটি ঐক্যবদ্ধ নিবেদিত বৈষম্যমুক্ত, ইনসাব ভিত্তিক বাউফল বিনির্মাণের জন্য ১২ তারিখ ফলাফল ঘোষণা পর্যন্ত আবু সাঈদ মুগ্ধের মত বুলেটের সামনে বুক পেতে দিয়ে পাহারা দেয়ার ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান

​ বিশেষ অতিথির বক্তব্যে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র জনাব শামীম সাঈদী বলেন, দেশে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। ইনসাফ কায়েমের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

​প্রার্থীর প্রতিশ্রুতি নিজ বক্তব্যে জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ আবেগঘন কণ্ঠে বলেন, আমি বাউফলের এমপি হতে আসিনি, বরং বাউফলবাসীকে এমপি বানাতে চাই। আমি ক্ষমতার মোহে নয়, আপনাদের ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল উপহার দেব।

​সমাবেশে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে সমবেত হন। পুরো এলাকা উৎসবমুখর ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বক্তারা আগামী নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

বাউফলে ১০ দলীয় নির্বাচনী সমাবেশ স্থল পরিণত হয় বিশাল জনসমুদ্রে

আপডেট টাইম : ০৫:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬