অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা Logo গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ Logo যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার Logo জলসিঁড়ি প্রকল্প বন্ধসহ ৮ দফা পৈতৃক ভিটা রক্ষায় রূপগঞ্জবাসীর হুঁশিয়ারি Logo পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযান, বিপুল চোরাচালানি পণ্য জব্দ Logo পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ Logo পাটগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, মামলা Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার আহ্বান Logo পাটগ্রামে সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ Logo নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩১

আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকায় অবৈধভাবে সার বিক্রির অভিযোগে মুকুল মিয়া নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ আগস্ট) দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস।

অভিযানে আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবৈধভাবে সার বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মুকুল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের মাঝে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধভাবে সার বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কৃষি উপকরণ বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:১৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬