অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাসিক মেয়র বুলবুল

বাংলার খবর২৪.কম untitled-1_56149: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রামিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। একনেক সভায় রাজশাহীতে দ্বিতীয় শিল্প নগরী স্থাপনের সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রীকে এ ধন্যবাদ জানান তিনি।

বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় মেয়র উল্লেখ করেছেন, খাদ্য ভান্ডার হিসেবে খ্যাত রাজশাহীর উর্বর ভূমিতে উৎপাদিত বিভিন্ন পণ্য শিল্প-কলকারখানার অভাবে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের বর্তমানে কোন সুযোগ নাই। ফলে এ অঞ্চলের অর্থনীতি ক্রমশ পিছিয়ে পড়ছে। শিক্ষিত বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে।

রাজশাহীতে প্রস্তাবিত দ্বিতীয় শিল্পনগরী স্থাপন প্রকল্প বহুমুখী শিল্প কলকারখানা নির্মাণে দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তারা এগিয়ে আসবে। মেয়র আরো বলেন, রাজশাহীতে প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে বর্তমানে শিল্প স্থাপনের দ্বার উন্মোচিত হয়েছে। সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাস ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থানের বহুমুখী নতুন নতুন খাত সৃষ্টি হবে।

অনগ্রসর রাজশাহীতে শিল্প নগরী স্থাপনে সিদ্ধান্ত নেয়ায় নগরবাসী ও বর্তমান সিটি পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ সংশি¬ষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

উল্লেখ্য, গত মঙ্গলবার একনেক ১১তম সভায় রাজশাহীতে দ্বিতীয় শিল্প নগরী স্থাপন প্রকল্পসহ এক হাজার ৫৩৫ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাসিক মেয়র বুলবুল

আপডেট টাইম : ০৫:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪