পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার Logo পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক Logo গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ: স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ Logo জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় দিলো বিআরটিএ Logo লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রেপ্তার Logo রেজিস্ট্রেশন সেক্টরের ‘ডন’ মাইকেল ও স্ত্রী জান্নাত নীলার বিরুদ্ধে শত কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড Logo পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ককটেল বিস্ফোরণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি,আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বিএসএফ সীমান্ত ভারতীয় ও বাংলাদেশ শূন্যলাইনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলেও অভিযোগ করেছে বিজিবি।

সোমবার (১৫ জুন) সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারসংলগ্ন এলাকায় পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি আজিজপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পানিশালা ও দাওয়ারিমারী সীমান্ত এলাকা অবস্থিত।
বিজিবি ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৯টার দিকে বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়ার সঙ্গে স্থাপিত সার্চলাইট বন্ধ করে দেয়। পরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিমারী ক্যাম্পের সদস্যরা ৩ থেকে ৫ জন ব্যক্তিকে কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিওপি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নেন। বিজিবি ও স্থানীয়দের উপস্থিতির কারণে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। পরে পুশ-ইনের জন্য আনা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “ভারতের অভ্যন্তর থেকে তিনজন ব্যক্তিকে এনে কাঁটাতারের বেড়ার সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির সক্রিয় অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি।”
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থান জোরদার করেছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ককটেল বিস্ফোরণের অভিযোগ

আপডেট টাইম : ০৯:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬