পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার Logo পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক Logo গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ: স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ Logo জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় দিলো বিআরটিএ Logo লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রেপ্তার Logo রেজিস্ট্রেশন সেক্টরের ‘ডন’ মাইকেল ও স্ত্রী জান্নাত নীলার বিরুদ্ধে শত কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড Logo পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রূপগঞ্জে বিভিন্ন অসৎ কোম্পানি কৃষিজমি ভরাট করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন অসৎ কোম্পানি কৃষিজমি ভরাট করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে এ দাবি তোলেন তিনি।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে বিভিন্ন অসৎ কম্পানি বালু দিয়ে কৃষিজমি ভরাট করে ফেলছে। আমি আশা করব তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হয়।

এসব জমি ভরাটের কারণে রূপগঞ্জের মানুষ তাদের বাড়িঘরে থাকতে পারছেন না বলেও জানান এই সংসদ সদস্য।

এ সময় তিনি গ্যাস সংকট, জলাবদ্ধতা, শিল্পাঞ্চলের পরিবেশ দূষণ এবং নারায়ণগঞ্জের প্রশাসনিক মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সংসদে তুলে ধরেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৫ শতাংশ অবদান রাখে নারায়ণগঞ্জ। এরপরও নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা করে রেখেছে। আমি চাই শিগগির নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলাতে পরিণত করা হোক।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটি করারও দাবি জানান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার

রূপগঞ্জে বিভিন্ন অসৎ কোম্পানি কৃষিজমি ভরাট করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

আপডেট টাইম : ০১:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬