
বাংলার খবর২৪.কম
: দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতের কলকাতা পুলিশের ডিজি অনিল কুমার ও আইজি এসকে পুনিয়াসহ একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রতিনিধি দলটি হিলি চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় আসেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি সীমান্ত চৌকির কমান্ডার নায়েক হান্নানের সঙ্গে তারা কুশল বিনিময় করেন।
পরে তারা সীমান্তের দু’পাশে অবস্থিত বিজিবি ও বিএসএফের সীমান্ত চৌকিগুলো পরিদর্শন করেন এবং সীমান্তে বেশ কিছু সময় কাটান।
এদিকে পরিদর্শনকালে বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দর পাল, ভারতীয় পুলিশসহ দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সৈনিকগণ উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 














