অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে ২ ভুয়া র‌্যাব আটক

বাংলার খবর২৪.কম index_56299: রাজশাহী নগরীতে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি ও আটকের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণের চেইনসহ নগদ অর্থ লুটের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরীর দরগাপাড়া এলাকার পদ্মা গার্ডেন থেকে তাদের আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন; নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে মোস্তাক আহমেদ (৩৬) ও বিনোদপুর এলাকার আজিজুলের ছেলে বেন্টু (২৭)।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর হোসেন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

ওসি আরো জানান, সম্প্রতি নগরীর উপর ভদ্রা এলাকায় রানী নামের এক নারীর বাসায় আটককৃতরা র‌্যাব সদস্য পরিচয়ে অভিযান চালায়। এসময় তারা আটকের ভয় দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও আলমারিতে থাকা নগদ অর্থ লুট করে নেয়।

পরে ভুক্তভোগী ওই নারী খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা জানতে পেরে গত ২৩ অক্টোবর রাতে বোয়ালিয়া মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই গোপনে অভিযোগের তদন্ত করতে থাকে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ওই দুই যুবক রানীর মোবাইল ফোনে আবারো র‌্যাব সদস্য পরিচয় দিয়ে আরো টাকা দাবি করে। তিনি বিষয়টি দ্রুত থানায় জানালে কৌশলে পুলিশ পদ্মা গার্ডেনে তাদের ডেকে নিয়ে আটক করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে ২ ভুয়া র‌্যাব আটক

আপডেট টাইম : ০১:২৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪