অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় আ.লীগ নেতাকে হত্যা

বাংলার খবর২৪.কম’index_56289 বগুড়া : বগুড়ায় মোয়াজ্জেম হোসেন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া সদরের সাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন চালিতাবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং সাখারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

বগুড়া সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম জানান, মোয়াজ্জেম হোসেনসহ আওয়ামী লীগের ১০-১২ জন নেতাকর্মী স্থানীয় আনন্দগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে চালিতাবাড়ি উত্তরপাড়া গ্রামের রাস্তায় পৌঁছানো মাত্র ৮-১০টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ভয়ে সবাই পালিয়ে যায়।

পরে মোয়াজ্জেম হোসেনকে একটি কলার বাগানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪টি রিভলবারের গুলির খোসা উদ্ধার করে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম জানান, স্থানীয় বিরোধের জের ধরে ছাত্রলীগের এক সাবেক নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী মোয়াজ্জেম হোসেনকে হত্যা করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় আ.লীগ নেতাকে হত্যা

আপডেট টাইম : ০১:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪