অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মোহনপুরের ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

বাংলার খবর২৪.কম : রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ মাঠে

ইজতেমার দ্বিতীয় দিনে শুক্রবার লাখো মুসল্লি এক সঙ্গে জুমায়ার নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ ইজতেমা। তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে এ প্রাক প্রস্তুতি ইজতেমা।

সকাল থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। রাজশাহী শহর, জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকেও ইজতেমায় শরিক হন মুসল্লিরা।

নামাজ শুরুর আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে একদিলতলা হাট, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, মহিলা ডিগ্রি কলেজ মাঠ ও মোহনপুর হাসানিয়া মাদ্রসা মাঠসহ আশপাশের রাস্তায় মুসল্লিরা নামাজ আদায় করেন।

জুমার নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এ ইজতেমা শেষ হবে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) আব্দুল হামিদ জানান, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
– See more at: http://www.sheershanews.com/2014/10/31/56366#sthash.ZWRBSnpY.dpuf

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মোহনপুরের ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আপডেট টাইম : ০৪:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪