পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে বিক্ষোভ: মিছিলে পুলিশের গুলি

বাংলার খবর২৪.কম :index_56502 একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে রাজশাহীতে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিলে গুলি করেছে পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

রোববার বেলা ১ টার দিকে নগরীর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত: জামায়াত-শিবিরের পাঁচ নেত-কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এ রায় প্রত্যাখান করে দুপুরে শালবাগান এলাকার আলম পেট্রোল পাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। তারা মিছিলটি নিয়ে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিলো। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পেছন থেকে মিছিলে গুলি চালায়। একই সময় শালবাগান পাওয়ার হাউসের দিক থেকে পুলিশের আরেকটি দল বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা।

পরে পুলিশ আরও বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুঁড়লে বিক্ষোভকারীরা সপুরা এলাকার দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধসহ জামায়াত-শিবিরের অন্তত: ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতৃবৃন্দ। তবে তাৎক্ষণিতভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা নগরীর বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে দাবি করেছেন নেতৃবৃন্দ।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নুর হোসেন বলেন, জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের রাবার বুলেট ও শর্টগানের ফাঁকাগুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরো জানান, এ ঘটনায় কেউ আহত হননি। এছাড়া কাউকে আটকও করা যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে বিক্ষোভ: মিছিলে পুলিশের গুলি

আপডেট টাইম : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০১৪