পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফেসবুকে মহানবীকে কটূক্তি : শিক্ষক আটক

বাংলার খবর২৪.কম index_56788: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক শিক্ষকের বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী।

সোমবার দেবাশীষ দয়াময় নামের এক স্কুল শিক্ষকের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।

এ ঘটনার পর থেকেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তার বাড়িতে হামলা চালায়।

ঘটনাস্থলে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এ নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লালপুর গ্রামের ছেলে দেবাশীষ স্থানীয় লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

সোমবার রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে রাসুল (সা.) কে নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন।

রাতেই এই স্ট্যাটাস নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বাড়িতে হামলা চালায়। পরে দেবাশীষ ফেসবুক থেকে তার স্ট্যাটাসটি তুলে ফেলেন এবং এ বিষয়ে ক্ষমা চেয়ে আরেকটি স্ট্যাটাস দেন।

মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আশুগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে আটক করে।

লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদ মাস্টার জানান, দেবাশীষ মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রাতে তার বাড়িতে হামলা চালায় এলাকাবাসী। তবে দেবাশীষ আমাকে জানান, তিনি লালনের একটি গানের কলি লিখেছেন।

এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আমরা দেবাশীষকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফেসবুকে মহানবীকে কটূক্তি : শিক্ষক আটক

আপডেট টাইম : ০৬:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪