পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় শিবির-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

বাংলার খবর২৪.কম bogra hartal pic (1) 04-11-14_56811: বগুড়ার শাজাহানপুরে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফুলতলা ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাজাহানপুর ফুলতলা ফকিরপাড়া গ্রামের একটি বাড়িতে শিবিরের গোপন বৈঠক হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। এসময় শিবির কর্মী মামুন এবং আলআমিন গুলিবিদ্ধ হয়।

শিবির কর্মীরা পালিয়ে গেলে শিবির কর্মী রমজান এবং তার বোন ওই বাড়ির গৃহকর্ত্রী আসমা বেগমকে আটক করে।

ছাত্রশিবিরের বগুড়া জেলা দক্ষিণ শাখার সভাপতি সাইয়েদুল আলম শীর্ষ নিউজকে জানান, ছাত্রশিবির শাজাহানপুর থানা শাখার নিয়মিত সাথী বৈঠক চলাকালে পুলিশ সেখানে উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। পুলিশ সেখান থেকে ১০/১২টি বাইসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, পুলিশ আসামি ধরতে গেলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলের বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় শিবির-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

আপডেট টাইম : ০১:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪