অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়ায় জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

বাংলার খবর২৪.কমindex_57092, বগুড়া : বগুড়া শহরে বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি ও জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারিসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শহরের জামিলনগরসহ বিভিন্ন এলাকায় শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাসে অভিযান চালিয়ে মোট ২০ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রশিক্ষণ সম্পাদক সোলায়মান আলী, জেলা উত্তর শাখার প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক এনামুল হক, এইচআরডি সম্পাদক দলিলুর রহমান, শিবির নেতা শাহীন আলম, শিবির কর্মী ইব্রাহীম, শাহাদত হোসেন, জিন্নাহ, মাহবুব, রানা ও শান্ত। বাকিদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

ছাত্রশিবির বগুড়া জেলা দক্ষিণ শাখার সভাপতি সাইয়্যেদুল আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিপুল সংখ্যক পুলিশ শহরের জামিলনগরে প্রবেশ করে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর বিভিন্ন ছাত্রাবাসে হানা দিয়ে শিবিরের নেতাকর্মীদের আটকের পাশাপাশি মালামাল তছনছ করে এবং বেশ কিছু নগদ টাকা নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান ২০জনকে আটকের কথা স্বীকার করলেও গুলি বর্ষণের কথা অস্বীকার করেন।

উল্লেখ্য, হরতালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় বুধবার রাতে ৯০ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ এই অভিযান চালায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়ায় জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

আপডেট টাইম : ০৮:২৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪