পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চীনে মুসলিমদের লম্বা দাঁড়ি-ইসলামী পোশাক নিষিদ্ধ

ডেস্ক বাংলার খবর২৪.কম500x350_9566bca67f37e78b4101978bab112774_15913_1: চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের একটি শহরে লম্বা দাঁড়ি রাখা এবং বাসে ভ্রমণের সময় ইসলামী পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কারামে ডেইলি জানিয়েছে, কারামের নগর কর্তৃপক্ষ শহরের মুসলমানদের বাসে চড়ার সময় হিজাব, নিকাব, বোরকা এবং তারা ও অর্ধ-চন্দ্র প্রতীক বিশিষ্ট পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে।

খবরে বলা হয়েছে, পোশাকের নিষেধাজ্ঞার সঙ্গে মুসলিম পুরুষদের লম্বা দাঁড়ি রাখাও নিষিদ্ধ করা হয়েছে।

নগর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা আগামী ২০ আগস্ট থেকে কার্যকর হবে এবং যারা এটি মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।

জিনজিয়াং মধ্য-এশিয়ার একটি সম্পদ সমৃদ্ধ এলাকা। সংখ্যালঘু উইঘুর মুসলিম অধ্যুষিত এই এলাকায় চীন সরকার সন্ত্রাস মোকাবেলার নামে প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে। গত বছর নিরাপত্তা বাহিনী দিয়ে কয়েকশ’ মুসলিমকে হত্যা করে।

আর সম্প্রতি সরকার এখানে মুসলিম ছাত্রছাত্রী এবং সরকারি চাকরিজীবীদের জন্য রমজানের রোজা রাখা নিষিদ্ধ করে।

এ বিষয়ে নির্বাসিত ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের (ডব্লিউইউসি) মুখপাত্র ডিলসাত রকসিত এএফপি- কে বলেছেন, কারামে কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞা একটি বৈষম্যমূলক পদক্ষেপ। এতে উইঘুর এবং বেইজিংয়ের মধ্যকার বিরোধ আরো বাড়বে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চীনে মুসলিমদের লম্বা দাঁড়ি-ইসলামী পোশাক নিষিদ্ধ

আপডেট টাইম : ০৩:৩৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪