পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় তিন পুলিশ আহত

বাংলার খবর২৪.কম,image_105460_0কুমিল্লা (উত্তর জেলা): কুমিল্লায় হত্যা মামালার আসামি ধরতে যেয়ে সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত কনস্টেবলদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক তপন কুমার বক্সী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।

আহতরা হলেন- কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমান, মো. নুরুল ইসলাম ও আক্তার হোসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত শ্রমিকদল নেতা মো. মোখলেছুর রহমানের (৪৫) মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় পুলিশের নিকট খবর আসে এ হত্যায় জড়িত গোয়ালমারী গ্রামের মৃত কালাই মেম্বরের ছেলে রেজাউল করিম এলাকায় রয়েছেন।

দাউদকান্দি মডেল থানার এসআই তপন কুমার বক্সীর নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ রেজাউল করিমকে ধরতে অভিযান চালায়। তবে এলাকাবাসী সাদা পোশাকের পুলিশকে ছিনতাইকারী মনে করে তাদের ওপর হামলা চালিয়ে আটক রেজাউলকে ছিনিয়ে নেয়। এ সময় এলাকাবাসীর হামলায় পুলিশের তিন কনস্টেবল আহত হন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, “পুলিশের ওপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে গোয়ালমারী গ্রামের নিরীহ জনসাধারণ কোনোরকম হয়রানির শিকার হবে না।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় তিন পুলিশ আহত

আপডেট টাইম : ০৪:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪