পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ট্টগ্রামে মিল্লাত বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০

বাংলার খবর২৪.কমindex_57250, চট্টগ্রাম : চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও উপজেলা যুবলীগ নেতা খোরশেদ হোসেন মিল্লাত বাহিনীর সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শনিবার সকালে ওই বিদ্যালয়ের পাশে দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের মো. নাছির নামের এক ব্যক্তিকে মিল্লাত বাহিনীর কয়েকজন সদস্য লাঞ্ছিত করে। বিষয়টি নিয়ে গ্রামের লোকজনের সঙ্গে বাহিনীর একাধিক সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রামবাসী এবং মিল্লাত বাহিনীর সদস্যদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে মিল্লাত বাহিনীর সদস্য মো. এরশাদ (৩২), শাহিন (২১), শহীদ (৩৫), মাসুদ (২২), মামুন (৩২), হেলাল (২৮), রাসেল (৩২), দুলাল (২৮), বেলাল (৩১) আহত হয়।

এছাড়া গ্রামবাসী মধ্যে মো. নাসির (৪৮), আবু তাহের (৫৫), ইউসুফ (৪৫), আলমগীর (৪৫), মো. জামাল (৫৫), এয়ার মোহাম্মদ (৩৭), মুনসুর (৫০), নুরুল হুদা (৫০) ও হুমায়ুন কবির আহত হন।

এদের মধ্যে মিল্লাত বাহিনীর সদস্য এরশাদ, শাহিন ও শহীদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজ উদ্দিন জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। তারা উভয়ে মিল্লাত বাহিনীর অনুসারী। এখন পরিস্থিতি শান্ত। আহতদের চিকিৎসা শেষে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফটিকছড়ির মিল্লাত বাহিনীর প্রধান ও উপজেলা যুবলীগ নেতা খোরশেদ হোসেন মিল্লাত (৪৬) গত ৩১ অক্টোবর গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে মিল্লাত জেল হাজতে রয়েছে। তার গ্রেফতারের পর থেকে তার অনুসারীরা এলাকায় আরো বেপরোয়া হয়ে উঠে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ট্টগ্রামে মিল্লাত বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০

আপডেট টাইম : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪