পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নকলে সহযোগিতার দায়ে ৬ শিক্ষকের জরিমানা

বাংলার খবর২৪.কমindex_57525, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে নকলে সহযোগিতা করায় ছয়জন শিক্ষকের দশ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে এ জরিমানা করা হয়।

এর প্রতিবাদে রামগঞ্জ পৌরসভার সামনে শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এবং কালো ব্যাচ ধারণ করে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন শিক্ষকরা।

ঘটনা সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে রোববার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক শিক্ষকরা অবহেলা ও নকলে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবর আলম পরীক্ষার হল পরিদর্শনকালে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষিকা ইয়াছমিন আক্তার, শোভা বনিক, শিখা রানী চক্রবর্তী, উত্তম কুমার পাল, মাওলানা সিরাজুল ইসলামকে এক হাজার টাকা করে ও মো. রিয়াজ উদ্দিন খাঁনকে ৫ হাজার সহ ছয় শিক্ষকে দশ হাজার টাকা জরিমানা করেছেন।

এ ঘটনায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উত্তেজিত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শিক্ষকরা চোর ডাকাত নয় যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করতে হবে।

প্রতিবাদ সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনজুরুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রফিক উল্যার পরিচালনায় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌরসভার মেয়র বেলাল আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটোয়ারীসহ অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবল আলম জানান, আমার উপস্থিতিতে শিক্ষকরা দায়িত্বের অবহেলা ও নকলে সহযোগিতা করায় পাবলিক পরীক্ষা ২০০৩ এর সংশোধিত আইনের ৯ ধারা মোতাবেক আইনি ব্যবস্থা নিয়েছি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নকলে সহযোগিতার দায়ে ৬ শিক্ষকের জরিমানা

আপডেট টাইম : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০১৪