পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এসআই-এর মাথায় পিস্তল ঠেকালো এএসআই

বাংলার খবর২৪.কম,index_57525ফেনী: ফেনীর ফুলগাজীতে এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার ঘটনায় এসআই-এর মাথায় পিস্তল ঠেকিয়েছে এএসআই।

সোমবার সকালে ডিউটি অফিসারের রুমের সামনে এ ধরনের কাণ্ড দেখে থানায় আসা লোকজনসহ হতবাক হন পুলিশ কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাতে কালিরহাট থেকে মাদক ব্যবসায়ী আলমগীর ও গোসাইপুর থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফারুককে আটক করে এএসআই আবুল হাশেম। আটককৃতদের পরিবারের সঙ্গে দেনদরবার চলে। এক পর্যায়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোমবার সকালে তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন হাশেম।

এদিকে এসআই এরশাদ উল্লাহর তদন্তাধীন মামলার আসামি হওয়ায় আটককৃত আলমগীরকে ছেড়ে দিতে বাধা দেন তিনি। এতে আবুল হাশেম ক্ষিপ্ত হয়ে থানা কম্পাউন্ডে প্রকাশ্যে এরশাদ উল্লাহর মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাখেন। তাৎক্ষণিক ওসি মো. হারুনুর রশিদ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কালিরহাট, নোয়াপুর ও মুন্সিরহাট এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে লাখ লাখ টাকা মাসোহারা আদায় করেন এএসআই আবুল হাশেম। এসব টাকা বড় অংশ ওসির পকেটে যাওয়ায় অপর পুলিশ কর্মকর্তারা দেখেও না দেখার ভান করেন।

ওসি মো. হারুনুর রশিদ পিস্তল ঠেকানোর কথা অস্বীকার করে জানান, এরশাদ ও হাশেমের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এসআই-এর মাথায় পিস্তল ঠেকালো এএসআই

আপডেট টাইম : ০১:৫৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪