পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নোয়াখালী সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

বাংলার খবর২৪.কমcopy of oc-mosarof_57630, নোয়াখালী : নানা অনিয়ম, দুর্নীতি ও গ্রেফতার বাণিজ্যের কারণে নোয়াখালী সুধারাম মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আ. লীগের নেতারা জানান, গত ৬ বছর ওসি মোশারফ হোসেন তরফদার অতি উৎসাহিত হয়ে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত এমনকি ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের গ্রেফতার করে শিবির কর্মী সমর্থক সাজিয়ে জেলা কারাগারে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতদের শহর আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সমর্থক পরিচয় দিলেও ছেড়ে না দিয়ে কোর্টে প্রেরণ করেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এজাহারে নাম না থাকলেও অভিযান চালিয়ে গ্রেফতার করে জনপ্রতি ৩০-৪০ হাজার টাকা বাণিজ্য করেন। এমনকি ওসির নির্যাতনের শিকার হয়েছেন স্থানীয় একাধিক সাংবাদকর্র্মী।

তিনি বদলি ঠেকাতে ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করে জোর তদবির করছেন বলে জানা গেছে।

এদিকে সুধারাম মডেল থানার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ জানান, ওসির নির্দেশে মামলা না থাকলেও জেলা শহর মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর থেকে সাধারণ মানুষকে দিনে ও রাতে গ্রেফতার করে থানায় আনতে হয়। মোটা অংকের টাকা নিয়ে ওসি গ্রেফতারকৃত অধিকাংশদের কোর্টে চালান না দিয়ে রাতেই ছেড়ে দেন। তার বিরুদ্ধে এর আগে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নোয়াখালী সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

আপডেট টাইম : ০৫:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪