অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

মামলা তুলে নিতে ধর্ষিতাকে হুমকি

বাংলার খবর২৪.কম:500x350_5ad3be720ad1db7252352d2240551a77_Tirki20140807133127ভূমিদস্যুদের হাতে প্রহৃত ও ধর্ষণের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের প্রসূতি বিভাগের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিচিত্রা তিরকী।

বৃহস্পতিবার তিনি মিডিয়ার কাছে অভিযোগ করে বলেন, ধর্ষকরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। এই হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিচিত্রা তিরকী বলেন, ‘ভূমিদস্যুরা আমার স্বামীর জমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এই লক্ষ্যে তারা সোমবার জমিতে গিয়ে আদিবাসী শ্রমিকদের মারপিট করে। এক পর্যায়ে ভূমিদস্যুদের মধ্যে তিনজন তাকে প্রহার করে গুরুতর আহত করে এবং ধর্ষণ করে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তিন জনকে গ্রেফতার করলেও মূল আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।’
তিনি জানান, তার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার তার পায়ে এক্স-রে করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার বিকেলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ফজলে হোসেন বাদশা এমপির নেতৃত্বে আদিবাসী সম্পর্কিত সংসদীয় ককাস-এর একদল প্রতিনিধি তাকে দেখার জন্য চাঁপাইনবাবগঞ্জ আসবেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পার্বতীপুর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য বিচিত্রা তির্কী (৩০) তার মৃত স্বামীর জমি চাষ করছিলেন। এ সময় কথিত ভূমিদস্যু চক্রের সদস্যরা সেখানে এসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তারা বিচিত্রা তির্কীকে প্রহার ও এক পর্যায়ে ধর্ষণ করে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনা নিয়ে আদিবাসী সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মামলা তুলে নিতে ধর্ষিতাকে হুমকি

আপডেট টাইম : ০৮:৩৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০১৪