পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুমিল্লায় বিদেশ গমনেচ্ছু ব্যক্তির লাশ উদ্ধার

বাংলার খবর২৪.কমcomilla_57876, কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা থেকে ফারুক হোসেন নামের (২৮) এক বিদেশ গমনেচ্ছু ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর দক্ষিণ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ।

জেলার সদর দক্ষিণ উপজেলার ১৪ নং দক্ষিণ বেলঘর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুর রহমান জানান, নিহত ফারুক ইউনিয়নের তাজের ভ্রমরা গ্রামের মৃত আছমত আলীর ছেলে। সে বেকার ছিল। বিদেশ যাবে যাবে বলে সে বিয়েও করেছিল। শ্বশুর বাড়ি থেকে বিদেশ যাওয়ার জন্যে টাকাও নিয়েছিল ।

তিনি আরো বলেন, স্ত্রীর সাথে মাঝে মধ্যে তার ঝগড়া হত। ঝগড়ার কারণে স্ত্রী তার সাথে না থেকে বাবার বাড়িতে থাকে।

সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পালের সাথে কথা বলে জানা যায়; কে বা কারা, কেন এই খুন করেছে তার কোন প্রমাণ পাওয়া যায়নি । খুন করার পর বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে লাশটি ফেলে রাখা হয়। খুনের কারণ সনাক্ত করার জন্যে লাশ ছাড়া অন্য কোন সংকেত পাওয়া যায়নি ঘটনাস্থলে ।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুমিল্লায় বিদেশ গমনেচ্ছু ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪