অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সিলেটে দেশের প্রথম ফুটবল একাডেমি উদ্বোধন

বাংলার খবর২৪.কম13-11-2014-sylhet_200_200_57874, সিলেট: দেশের প্রথম ফুটবল একাডেমি ‘বাফুফে ফুটবল একাডেমি, সিলেট’ জেলার পল্লগ্রাম, খাদিমনগরে উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে তিনি ‘বাফুফে ফুটবল একাডেমি সিলেট’ উদ্বোধন করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনের জন্য এটি একটি মাইলফলক। দেশের প্রথম ফুটবল একাডেমির যাত্রা হওয়া একটা খুশির খবর। এজন্য আমি গর্ব বোধ করি।

তিনি বলেন, সরকার দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে আগ্রহী। তারই ধারাবাহিকতায় ফিফা’র সার্বিক সহযোগিতা আর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় দেশের প্রথম ফুটবল একাডেমি গড়ে ওঠেছে। দেশের ফুটবলকে আমাদেরই সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর এজন্য যা প্রয়োজন, সরকার তার সবই করবে।

অর্থমন্ত্রী আরো বলেন, যে দেশে জাম্বুরা দিয়ে গ্রামবাংলার কিশোররা ফুটবল খেলে, সেই দেশের ফুটবল অবশ্যই এগিয়ে যাবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও ফিফা’র ডেভেলপমেন্ট অফিসার ড. শাজি প্রভাকরণ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন।

এছাড়া অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সিলেটে দেশের প্রথম ফুটবল একাডেমি উদ্বোধন

আপডেট টাইম : ০২:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪