অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁ সীমান্তে বিএসএফের ছোঁড়া হাত বোমায় আহত ২

বাংলার খবর২৪.কমindex_57934, নওগাঁ : নওগাঁর সাপাহার সীমান্তের অভ্যন্তরে বিএসএফের ছোঁড়া হাত বোমায় (ককটেল) দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কলুমডাঙ্গা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তে ভারতের অভ্যন্তরে চনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কলুমডাঙ্গা গ্রামের আবু সামাদের ছেলে ইকবাল হোসেন (৩৩) ও আফজাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩০)।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৪ পতœীতলা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল রফিক জানান, বৃহস্পতিবার রাতে ১০-১২জন বাংলাদেশি গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে শুক্রবার ভোররাতে ভারতীয় চনঘাট ক্যাম্পের বিএসএফের সদস্যরা গরু ব্যবসায়ীদের থামতে বলেন।

কিন্তু গরু ব্যবসায়ীরা না থেমে তাদের হাতে থাকা সব টর্চলাইট এক সঙ্গে বিএসএফ সদস্যদের চোখে ধরে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে আসতে শুরু করেন। বিএসএফের সদস্যরা আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে তাদের উপর কয়েকটি হাত বোমা (ককটেল) নিক্ষেপ করেন। এতে আহত ইকবাল হোসেন ও আমিনুল ইসলামসহ সবাই বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হন।

আহতদের মধ্যে ইকবাল হোসেনকে উদ্ধারের পর আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর জন আমিনুল ইসলাম পালিয়ে যান। ভারতে অবৈধভাবে প্রবেশের অপরাধে সাপাহার থানায় মামলা দায়ের করা হয়েছে। আমিনুল ইসলামসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁ সীমান্তে বিএসএফের ছোঁড়া হাত বোমায় আহত ২

আপডেট টাইম : ০৭:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪