অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

তাড়াশে ডাকাত-পুলিশ গুলি বিনিময় : ওসিসহ আহত ৬

বাংলার খবর২৪.কমindex_57921, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-ডাকাত গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়।

এ ঘটনায় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। মান্নানগর-রানীরহাট আঞ্চলিক সড়কের ঘরগ্রাম বাজারের কাছে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ঘরগ্রাম এলাকায় একদল স্বশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশ প্রায় ১১ রাউন্ড সর্ট গান ও ৫ রাউন্ড পিস্তলের গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশ ডাকাতদেরকে ঘেরাও করে ধরতে শুরু করলে তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণ করতে থাকে।

এতে তাড়াশ থানার এস আই শামসুল ইসলাম, কনস্টেবল আব্দুল হান্নান, গুরুতর আহত হয় । এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, এস আই মির্জা মোজাহারুল ইসলাম, এস আই সোহেল রানা, এ এস আই হাফিজ আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আব্দুল হান্নানকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সেখান থেকে সার্টার গান, ৫ রাউন্ড সার্টার গানের গুলি, চাইনিজ কুড়াল, রামদাসহ ডাকাত দলের সদস্য শেরপুর উপজেলার শিমুলিয়া সাতবাড়িয়ার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৬), তাড়াশ উপজেলার ঘরগ্রামের আহাদ আলীর ছেলে আলহাজ মন্ডল (২৬), মৃত মফেল সর্র্দারের ছেলে জিয়া সর্দার (২৮), মৃত বেলায়েত হোসেনের ছেলে আবুল কালাম (৩২), সোলাইমান আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২) কে আটক করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

তাড়াশে ডাকাত-পুলিশ গুলি বিনিময় : ওসিসহ আহত ৬

আপডেট টাইম : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪