পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই: মমতা

কলকাতা: “আমাকে আঘাত করা হলে আমি রাজনৈতিকভাবে প্রত্যাঘাত করি। আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমার মাথা নত করিয়ে কেউ কিছু করতে পারবে না।”

শুক্রবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক জনসভায় এসব কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগণা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূল কর্মীদের উদ্দেশে নদিয়ার সেন্ট্রাল পার্কের ওই সভায় তিনি বলেন, “গর্ব করে বলতে হবে আমি তৃণমূল কংগ্রেস করি।”

আগামী বছরের শুরুতেই পুরসভা নির্বাচন উপলক্ষে এই সভা থেকেই কার্যত প্রচারণা শুরু হয়ে গেল। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার পরামর্শ, “ভদ্রভাবে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মাতা উঁচু করে চলতে হবে।”

আজকের এই সভায় পঞ্চায়েত স্তর থেকে শুরু করে, ব্লক ও জেলা স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আজও তিনি অন্যান্য স্থানের মত বিজেপির নাম না করে ধর্মগুরু এবং দাঙ্গাগুরু প্রসঙ্গ উত্থাপন করেন।

তিনি বলেন, “আমরা সর্বধর্ম সমন্বয় নীতিতে বিশ্বাস করি। আমরা সবাইকে নিয়ে চলি। রামকৃষ্ণ পরমহংস দেব বলে গেছেন, ‘যত মত, তত পথ’।”

মমতা বলেন, “মাকে কেউ মা বলে, কেঊ মাদার বলে, কেউ আম্মা বলে। জলকে কেউ জল বলে কেউ পানি বলে কেউবা ওয়াটার বলে। সবাইকে নিয়ে চলতে হবে, সর্বধর্ম সমন্বয়। এই সমন্বয়ের কথা গান্ধিজীও বলেছেন, নেতাজীও বলেছেন, রবীন্দ্রনাথও বলেছেন, নজরুলও বলেছেন, পন্ডিত জওহরলাল নেহরুও বলেছেন, আম্বেদকরও বলেছেন।” এভাবে বিরাজমান সম্প্রীতি রক্ষার ওপর জোর দেন তিনি।

গত সাড়ে তিন বছরে রাজ্য সরকার যেসব উন্নয়নমূলক কাজকর্ম করেছে, তা মানুষের মধ্যে তুলে ধরার নির্দেশ দেন দলীয় দায়িত্বশীলদের। সূত্র: আইআরআইবি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই: মমতা

আপডেট টাইম : ০৫:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪