পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাপে আছেন মেসি

বার্সেলোনা: বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ জানিয়েছেন, মেসি বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাবেন না। পাশাপাশি তিনি জানান, ক্লাবে এলএম টেন অতিরিক্ত চাপে রয়েছে।

সম্প্রতি ফুটবলদুনিয়াকে ধাঁধায় ফেলে মেসি বলেন, “হয়তো বার্সেলোনা থেকেই অবসর নেবো। কিন্তু কিছু কিছু সময় এমন আসে যখন আপনি যা পরিকল্পনা করেন, সেটা ঘটে না। বিশেষ করে ফুটবলে।”

মেসির এই কথার পরই নড়েচড়ে বসে ফুটবল দুনিয়া। সবাই ভাবতে শুরু করে দিয়েছেন মেসি হয়তো ন্যু-ক্যাম্প ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন। তবে মেসির বাবা মেসির ন্যু-ক্যাম্প ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

২৭ বছর বয়সী লিওনেল মেসি দীর্ঘদিন ধরেই তার চেনা ছন্দে নেই এবং দলও নেই সেই আগের দুর্দান্ত ফর্মে। এসব কারণেই মেসি চাপে রয়েছেন বলে মনে করেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ।

তিনি বলেন, “সে (মেসি) যাচ্ছে না। সে এখানে সুখে আছে। তবে ফুটবল সংক্রান্ত অনেক চাপে রয়েছে সে।”

বার্সেলোনা তাদের চেনা ছন্দে না থাকলেও শিগগিরই কাতালানরা ফর্মে ফিরে আসবে বলে বিশ্বাস করেন বার্সেলোনা প্রেসিডেন্ট। এজন্য নতুন কোচ লুইস এনরিককে সময় দিতে হবে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, “আমাদেরে অবশ্যই এনরিককে সমর্থন জানাতে হবে। সে এখানে নতুন। দলের সঙ্গে মানিয়ে নিতে তার হয়তো আরো কিছুদিন সময় লাগবে।”

প্রসঙ্গত, লা লিগার ম্যাচে শনিবার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে সেভিয়ার মুখোমুখি হবে মেসি-নেইমারের দল। -ওয়েবসাইট

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চাপে আছেন মেসি

আপডেট টাইম : ১২:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪