পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হত্যা মামলায় গ্রেফতার হচ্ছেন ওসি সালাউদ্দীন

Oc-salauddinঢাকা: মিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দীন আহমেদ হত্যা মামলায় গ্রেফতার হচ্ছেন। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন আভাসই মিলেছে। তবে কখন তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের একটি সূত্র জানায়, ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে থানা হেফাজতে নির্যাতন করে হত্যার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ডিএমপি। ওই ঘটনায় পুলিশেরই দায়ের হওয়া মামলায় এসআই জাহিদকে আটক করা হলেও পলাতক রয়েছে এক এসআইসহ তিনজন।
অন্যদিকে নিহত সুজনের স্ত্রী মমতাজ সুলতানা লুসি রোববার আদালতে মামলা করেন। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে ওসি সালাউদ্দীনকে। আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। ‘ওসি সালাউদ্দীন গ্রেফতার হচ্ছেন’ সোমবার সকাল থেকেই এমন গুঞ্জন চলছে।
ডিএমপির সদর দফতরের কয়েক কর্মকর্তার সঙ্গে কথা বলে তাকে আটক করার কোনো তথ্য পাওয়া না গেলেও তিনি যে গ্রেফতার হচ্ছেন এ বিষয়ে নিশ্চিত ধারণা পাওয়া গেছে। তবে মিরপুর জোনের এক পুলিশ কর্মকর্তা অবশ্য সংবাদমাধ্যমকে বলেন, গ্রেফতারের খবর জানি না। আমি শুনেছি ওসি সালাউদ্দীন মিরপুরে মাইক্রোবাসে গার্মেন্ট তরুণী ধর্ষিত হওয়ার ঘটনায় হাইকোর্টে গেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হত্যা মামলায় গ্রেফতার হচ্ছেন ওসি সালাউদ্দীন

আপডেট টাইম : ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০১৪