পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় Logo স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অভিযান চালিয়ে ২৯৫ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ ও ১০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ সিংগীমারী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী পকেট নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) আরও জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী

হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ

আপডেট টাইম : ০৪:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬